রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচে একটি ছাউনি থেকে বোমাটি উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা সিটি পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিষ্ক্রিয় করে। পুলিশ জানিয়েছে নিষ্ক্রিয় করা বোমাটি একটি আইএডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস)।

ডিএমপি সূত্র জানায়, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতিঝিল মেট্রো স্টেশনের নিচের সড়কের ছাউনির ভেতরে একটি বোমা রাখা হয়। তা দেখে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী গিয়ে এলাকা ঘিরে ফেলে। ডিএমপির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করে। এ দুর্ঘটনায় ওই সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *