বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রাজধানীতে শুরু হয়েছে সনাতন ধর্মের অনুসারীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। বিপুল সংখ্যক ভক্তের অংশগ্রহণে আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে রথযাত্রা শুরু হয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ঢাকায় এই রথযাত্রার আয়োজন করে।

রথযাত্রা স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট, রমনা কালী মন্দির সংবর্ধনা, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পৌঁছাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *