খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মিঃ আব্দুল্লাহকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ধারালো অস্ত্রের আঘাতে বুলবুলি খাতুনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল্লাহকে আটক করে।
পরিবারের বরাত দিয়ে রফিকুল ইসলাম আরও জানান, বুলবলী খাতুন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
